হোম পেজে ফিরে যান
রিফান্ড ও ক্যান্সেলেশন

রিফান্ড পলিসি

সর্বশেষ আপডেট: ২৯ জুলাই, ২০২৬

মুন্না একাডেমিতে আপনাদের সন্তুষ্টিই আমাদের কাছে সবচেয়ে বড় বিষয়। তবে আমাদের ক্লাসগুলো লাইভ হয় এবং নির্দিষ্ট সিট বা রিসোর্স আগে থেকেই বরাদ্দ করতে হয়, তাই আমাদের রিফান্ড (টাকা ফেরত দেওয়ার) নিয়মগুলো একটু কড়া। কোর্সে ভর্তি হওয়ার বা পেমেন্ট করার আগে দয়া করে এই নিয়মগুলো একটু ভালো করে দেখে নিন।

১. টাকা ফেরতের শর্ত ও সময়সীমা

  • একই দিনে রিফান্ড (Same-Day Refund): আপনি যেই দিনে পেমেন্ট করেছেন, ঠিক সেই দিনই (রাত ১২:০০ টার আগে) যদি যেকোনো কারণে কোর্সটি বাতিল করতে চান, তাহলে পুরো টাকাই ফেরত পেয়ে যাবেন।
  • পরের দিন থেকে রিফান্ড প্রযোজ্য নয়: পেমেন্ট বা ভর্তি হওয়ার পরের দিন থেকে কোনো অবস্থাতেই আর টাকা ফেরত দেওয়া সম্ভব নয়। শিক্ষার্থী ক্লাসে অংশ নিয়েছেন কি নেননি বা রেকর্ড দেখেছেন কিনা—তা এখানে বিবেচ্য হবে না।

২. যেসব ক্ষেত্রে টাকা ফেরত দেওয়া হয় না

  • ভর্তি হওয়ার বা পেমেন্টের প্রথম দিন পার হয়ে গেলে।
  • নিজের কোনো ব্যক্তিগত সমস্যা, অসুস্থতা বা সময়ের অভাবে ক্লাসে যোগ দিতে না পারলে।
  • কোর্স মাঝপথে ছেড়ে দিলে বা কোর্সের সময় শেষ হয়ে গেলে।
  • কোনো স্পেশাল অফার, ডিসকাউন্ট বা স্কলারশিপে ভর্তি হয়ে থাকলে।
  • অ্যাকাডেমির নিয়ম ভাঙা বা বাজে আচরণের কারণে যদি কারও অ্যাকাউন্ট বাতিল বা সাসপেন্ড করা হয়।

৩. একই দিনে টাকা ফেরতের আবেদন কীভাবে করবেন?

পেমেন্ট করার একই দিনে রিফান্ড নিতে চাইলে এই সহজ ধাপগুলো ফলো করুন:

  1. আপনার যে ইমেইল/ফোন নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করেছিলেন, সেটি থেকেই আমাদের সাপোর্ট টিমে নক বা ইমেইল দিন।
  2. মেসেজে আপনার কোর্সের নাম, রেজিস্ট্রেশন আইডি এবং পেমেন্টের রশিদ/ট্রানজেকশন আইডি (Transaction ID) লিখে পাঠান।
  3. আমরা রিকোয়েস্টটি চেক করার পর ৭ থেকে ১০ কর্মদিবসের মধ্যে রিফান্ডের টাকা আপনার অ্যাকাউন্টে পাঠিয়ে দেব।

৪. টাকা ফেরত কীভাবে পাবেন?

টাকা সর্বদা অরিজিনাল পেমেন্ট পদ্ধতিতেই ফেরত পাঠানো হয়। অর্থাৎ বিকাশ, নগদ, রকেট বা ব্যাংক—যেটার মাধ্যমে টাকা দিয়েছিলেন, ঠিক সেখানেই ফেরত যাবে। পেমেন্ট গেটওয়ে বা ব্যাংকিং প্রসসের কারণে টাকা আপনার অ্যাকাউন্টে পৌঁছাতে অতিরিক্ত ১-২ দিন সময় লাগতে পারে।

৫. একাডেমি থেকে কোর্স বাতিল হলে

হঠাৎ কোনো জরুরি পরিস্থিতি বা অনাকাঙ্ক্ষিত কোনো কারণে (যেমন: শিক্ষকের অসুস্থতা বা বড় কোনো টেকনিক্যাল সমস্যা) মুন্না একাডেমি নিজে থেকে কোনো কোর্স বাতিল করলে শিক্ষার্থীকে ১০০% রিফান্ড করা হবে, অথবা সমমানের অন্য কোনো কোর্সে একদম ফ্রিতে ক্লাসের সুযোগ দেওয়া হবে।

৬. যেকোনো প্রয়োজনে হেল্প ও সাপোর্ট

রিফান্ড বা বাতিল সংক্রান্ত যেকোনো প্রশ্ন বা সাহায্য দরকার হলে সরাসরি আমাদের কথা বলুন: