হোম পেজে ফিরে যান
আইনগত শর্তাবলী

শর্তাবলী ও ব্যবহারের নিয়মাবলী

সর্বশেষ আপডেট: ২৯ জুলাই, ২০২৬

মুন্না একাডেমির ওয়েবসাইট ঘুরে দেখা, আমাদের কোনো কোর্সে এনরোল করা কিংবা লাইভ ও রেকর্ড ক্লাসে অংশ নেওয়ার মানেই হলো আপনি ও আপনার অভিভাবক এই শর্তাবলী (Terms and Conditions) মেনে চলছেন। যদি এই নিয়মের কোনো একটা বিষয়ে আপনার আপত্তি থাকে, তবে দয়া করে আমাদের প্ল্যাটফর্ম ব্যবহার না করার জন্য অনুরোধ করছি।

১. আমাদের সেবা বা সার্ভিসসমূহ

মুন্না একাডেমি তৃতীয় শ্রেণী থেকে এইচএসসি পর্যন্ত শিক্ষার্থীদের বিজ্ঞান বিভাগের বিষয়গুলোতে অনলাইন ও অফলাইন (হাইব্রিড) কোর্স, জুম লাইভ ক্লাস, রেকর্ডেড লেকচার ও বিশেষ গাইডলাইন দিয়ে থাকে। পরিস্থিতি অনুযায়ী যেকোনো সময় পূর্ব নোটিশ ছাড়াই সিলেবাস, ক্লাসের রুটিন বা ফি পরিবর্তন করার অধিকার একাডেমি সংরক্ষণ করে।

২. অ্যাকাউন্ট ও তথ্যের সঠিকতা

  • রেজিস্ট্রেশনের সময় আপনার নাম, ক্লাস, মোবাইল নম্বর ও ইমেইল একদম সঠিক দেওয়া বাধ্যতামূলক।
  • আপনার পাসওয়ার্ড ও অ্যাকাউন্টের সিকিউরিটি রক্ষা করার দায়িত্ব পুরোপুরি আপনার। আপনার অ্যাকাউন্ট থেকে হওয়া যেকোনো অ্যাক্টিভিটির দায় আপনাকেই নিতে হবে।

৩. পেমেন্ট ও কোর্স ফি

  • কোর্সের নির্ধারিত ফি সময়মতো পরিশোধ করতে হবে। ফি বাকি থাকলে সাময়িকভাবে ক্লাস বা ওয়েবসাইটের অ্যাক্সেস বন্ধ থাকতে পারে।
  • একবার পেমেন্ট করার পর কেবল আমাদের রিফান্ড পলিসি অনুযায়ী পেমেন্টের একই দিনের মধ্যে আবেদন করলেই টাকা ফেরত পাওয়া যাবে। এছাড়া অন্য কোনো পরিস্থিতিতে ফি ফেরতযোগ্য নয়।

৪. মেধা সম্পদ ও ক্লাসের রেকর্ডিং (কঠোরভাবে নিষিদ্ধ)

মুন্না একাডেমির সকল লাইভ ক্লাস, রেকর্ডেড ভিডিও, ক্লাসের নোট, শিট ও ডিজিটাল কন্টেন্টের আসল মালিক মুন্না একাডেমি।

  • কোনো শিক্ষার্থী আমাদের অনুমতি ছাড়া লাইভ ক্লাস স্ক্রিন রেকর্ড করতে, ক্লাসের ভিডিও ডাউনলোড বা অন্য কারও সাথে শেয়ার করতে পারবেন না।
  • পড়াশোনার লেকচার শিট বা নোট সোশ্যাল মিডিয়া, মেসেঞ্জার বা টেলিগ্রাম গ্রুপে ছড়ানো কঠোরভাবে নিষিদ্ধ।
  • এই নিয়ম ভাঙলে কোনো সতর্কবার্তা ছাড়াই অ্যাকাউন্ট স্থায়ীভাবে ব্যান (Ban) করা হবে এবং প্রয়োজনে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

৫. শালীনতা ও ক্লাসের পরিবেশ

  • লাইভ ক্লাসের চ্যাটবক্সে কোনো অশালীন মন্তব্য করা, শিক্ষক বা অন্য শিক্ষার্থীদের সাথে বাজে আচরণ করা বা পরিবেশ নষ্ট করা একদমই সহ্য করা হবে না।
  • অফলাইন ক্লাসের ক্ষেত্রে একাডেমির ড্রেসকোড ও শিষ্টাচার মেনে চলতে হবে।
  • শৃঙ্খলভঙ্গের প্রমাণ পেলে শিক্ষার্থীকে একাডেমি থেকে বহিষ্কার করা হতে পারে এবং সেক্ষেত্রে কোনো ফি ফেরত দেওয়া হবে না।

৬. দায়বদ্ধতার সীমাবদ্ধতা (Limitation of Liability)

  • আপনার নিজস্ব ইন্টারনেট সমস্যা, ডিভাইসের ত্রুটি বা থার্ড-পার্টি প্ল্যাটফর্মের (যেমন Zoom) টেকনিক্যাল সমস্যার কারণে ক্লাসে সমস্যা হলে একাডেমি দায়ী থাকবে না।
  • আমরা পড়ালেখায় সেরাটা দেওয়ার চেষ্টা করি, তবে পরীক্ষার ভালো রেজাল্ট বা সাফল্যের কোনো অবাস্তব গ্যারান্টি আমরা দিই না—সাফল্য নির্ভর করে শিক্ষার্থীর নিজের পরিশ্রম ও চর্চার ওপর।

৭. নিয়মাবলী পরিবর্তন

মুন্না একাডেমি যেকোনো সময় এই নিয়মাবলীতে পরিবর্তন বা সংযোজন আনার অধিকার রাখে। নতুন কোনো নিয়ম আপডেট করা হলে তা সাথে সাথেই ওয়েবসাইটে প্রকাশ করা হবে এবং তখন থেকেই তা কার্যকর হবে।

৮. যেকোনো পপ্রয়োজনে যোগাযোগ

এই ব্যবহারের নিয়মাবলী নিয়ে আপনার কোনো প্রশ্ন বা বিষয় স্পষ্ট করার থাকলে সোজাসুজি আমাদের সাথে কথা বলুন: